ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জহুরুল হক। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে এফএসআইবিএলেই কর্মরত ছিলেন।
হিসাব বিজ্ঞানে স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জনকারী মো. জহুরুল হকের ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়েছিল রূপালী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে। ২০০৫ সালে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) হিসেবে তিনি এফএসআইবিএলে যোগদান করেন।
দীর্ঘ সময়ের বর্ণাঢ্য ব্যাংকিং অভিজ্ঞতার অধিকারী মো. জহুরুল হক দীর্ঘদিন ধরে এফএসআইবিএলের প্রধান কার্যালয়ে বিনিয়োগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণেরও অভিজ্ঞতা রয়েছে তার। বিজ্ঞপ্তি











