ড্রাগন সোয়েটারের এজিএম সম্পন্ন

রাজধানীর মালিবাগে অবস্থিত ইম্পেরিয়াল কনভেনশন সেন্টারে সম্প্রতি ২০১৭-১৮ হিসাব বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এজিএমে চেয়ারম্যান মোস্তফা কিউ. সোবহান রুবেলসহ কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। এ সময় কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি