তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এর পরিচালনা পরিষদের সভা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গত ২৮ মে, ২০২৪ ইং তারিখে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিচালনা পরিষদের ১৩৭তম সভা বাড়ী নং- ২৩/ক, রোড নং-৭, ধানমন্ডি আ/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের চেয়ারম্যান মিসেস তাহমিনা আফরোজ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পরিষদের অন্যান্য সম্মানিত সদস্য সহ কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সেলিম, সিএফও জনাব মোহাম্মদ মামুনুল ইসলাম এবং কোম্পানী সেক্রেটারী জনাব মোহাম্মদ শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন।
পরিচালনা পরিষদ কোম্পানীর ২০২৩ সালের Financial Statement অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করে। পরিচালনা পরিষদ উক্ত সভায় কোম্পানীর ২০২৪ সালের Unaudited 1 st Quarter Financial Statement ও অনুমোদন করে।