“পরীর দেশে ছোট্টবাবু”


(ছড়া কবিতা)

খোন্দকার জিল্লুর রহমানঃ-
ছোট্টবাবু ঘুরতে গেল
ফুল পরীদের দেশে,
মনের সুখে পাখায় বসে
এক অজানা আবেশে,

মন আনন্দে পরীর দেশে
করছে বাবু খেলা,
লাল গোলাপে সাজিয়ে নিল
পরিয়ে ফুলের মালা,

ফুলপরী আর জল পরীরা
মনের সুখে নাছে,
পরীর দেশে ফুলগুলি সব
ফুটছে গাছে গাছে,

ঘুমের মাঝে স্বপ্নে এসে
ভুলেই গেল সব,
পরীরা সব বাবুকে নিয়ে
করছে কলরব,

এত পরী কোথায় থেকে
আসল ঘুমের দেশে,
ছোট্টবাবু ঘুমিয়ে ঘুমিয়ে
ভাবছে হেসে হেসে,

স্বপ্নে দেখে ছোট্ট বাবু
গেল পরীর দেশে,
ঘুম ভেঙ্গে দেখল সে যে
আছে মায়ের পাশে।
===========