প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ২৭০তম পর্ষদ সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। সভায় আরো উপস্থিত ছিলেন— কোম্পানির সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, খলিলুর রহমান, মো. আব্দুল আউয়াল, ভাইস চেয়ারম্যান খান মোহাম্মদ আমীর, পরিচালক সাঈদুর রহমান মিন্টু, প্রকৌশলী মো. মুশফিকুর রহমান, নাসির লতিফ, মোহাম্মদ আব্দুল মালেক, নাহরিন সিদ্দিকা, স্বতন্ত্র পরিচালক মো. আকবর হোসেন, সন্তোষ শর্মা ও ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। —বিজ্ঞপ্তি












