
খোন্দকার জিল্লুর রহমান
“বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন”-(বারভিডা) এর ৫ই আগষ্ঠ ২০১৯ হতে ৪ঠা আগষ্ঠ ২০২১পর্যন্ত দ্বি-বার্ষিক মেয়াদে কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হন হকস্-বে সহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক দেশের স্বনামধন্য ব্যাসায়ী আব্দুল হক, এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন এইচ,এন এস অটোমোবাইলস এর স্বত্তাধিকারি মোহাম্মদ শহীদুল ইসলাম।
রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বিপণন খাতের জাতীয়ভিত্তিক বাণিজ্য সংগঠন “বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স এন্ড ডিলারস এসোসিয়েশন- বারভিডা” এর ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক মেয়াদের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নিকট সংগঠন পরিচালনার দায়িত্বভার গত ০৫ আগষ্ঠ ২০১৯ সোমবার ১৫/৫ আকরাম টাওয়ার (১৩ তলা) বিজয় নগর ঢাকা, সংগঠনের অফিসে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর সম্পন্ন হয়। উৎসাহ ও উদ্দীপনার সাথে ২৭ জুলাই ২০১৯ শনিবারে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। ২৯ শে জুলাই সোমবার ১২ জন কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুল হক বিনা প্রতিদ্ধন্ধিতায় তৃতীয় বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং সেক্রেটারী জেনারেল হিসাবে নির্বাচিত হন এইচ.এন.এস অটোমোবাইলস এর স্বত্বাধিকারী, মোহাম্মদ শহীদুল ইসলাম। ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য পদেও আব্দুল হক এর নেতৃত্বাধীন “গণতান্ত্রিক পরিষদ” থেকে নিরঙ্কুশ সংখ্যক সদশ্য নির্বাচিত হয়। ২০১৯-২০২১ মেয়াদের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট ও নব-নির্বাচিত সেক্রেটারী জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম-এর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে দেন বর্তমান প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ পরিষদ সদস্য দায়িত্বভার অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তা ও নির্বাহী সদস্যদের নাম নিম্নরূপ :
ক্রমানুসারে নাম ও পদবী
এস.এম. আনোয়ার সাদাত ভাইস প্রেসিডেন্ট-১, মোহাঃ সাইফুল ইসলাম (স¤ধাট) ভাইস প্রেসিডেন্ট-২, মোঃ জসিম উদ্দিন মিন্টু ভাইস প্রেসিডেন্ট-৩, এম. এ. হাসিব (হাসনু) জয়েন্ট সেক্রেটারী জেনারেল, মোহাম্মদ আনিছুর রহমান ট্রেজারার, মোঃ সাইফুল আলম জয়েন্ট ট্রেজারার, খন্দকার আব্দুল মুমিন (পাপ্পু) অর্গানাইজিং সেক্রেটারী, ফরিদ আহমেদ পাবলিকেশন এন্ড পাবলিসিটি সেক্রেটারী, ডা. হাবিবুর রহমান খান প্লানিং এন্ড ডেভোলাপমেন্ট সেক্রেটারী, বেনজির আহমেদ কালচারাল সেক্রেটারী, আবু হোসেন ভূইয়া (রানু) কার্যনির্বাহী পরিষদ সদস্য, সৈয়দ জগলুল হোসেন কার্যনির্বাহী পরিষদ সদস্য, মোঃ জিয়াউল ইসলাম কার্যনির্বাহী পরিষদ সদস্য, মোঃ নাজমুল আলম চৌধুরী কার্যনির্বাহী পরিষদ সদস্য
১৫ আহসানূর রহমান আরজু কার্যনির্বাহী পরিষদ সদস্য, মোঃ ইউনূছ আলী কার্যনির্বাহী পরিষদ সদস্য, কাউছার হামিদ কার্যনির্বাহী পরিষদ সদস্য, মোঃ আসলাম সেরনিয়াবাত কার্যনির্বাহী পরিষদ সদস্য, আব্দুল আওয়াল কার্যনির্বাহী পরিষদ সদস্য, বেলায়াত হোসেন কার্যনির্বাহী পরিষদ সদস্য, জহির উদ্দিন মোঃ বাবর চৌধুরী কার্যনির্বাহী পরিষদ সদস্য
২২ মোঃ আনিছুর রহমান খান কার্যনির্বাহী পরিষদ সদস্য, মোঃ মাহবুবুর রহমান কার্যনির্বাহী পরিষদ সদস্য।
সংগঠনের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে নব-নির্বাচিত প্রেসিডেন্ট আব্দুল হক রিকন্ডিশন্ড গাড়ি ব্যাবসা টিকিয়ে রাখতে হলে সুনির্দিষ্ট শুল্ক হার নির্ধারণ করে ইয়েলো বুকে প্রদর্শিত বর্তমান বাজার মূল্যের ভিত্তিতে শুল্কায়ন, অথবা নতুন গাড়ির গাড়ির অনুরুপ আমদানিকারকের ইনভয়েসে ঘোষিত মূল্যের ভিত্তিতে শুল্কায়ন করে আমদানি প্রক্রিয়া সহজীকরণের জন্য আমদানিকারকদের চট্টগ্রাম বন্দরে প্রবেশের ব্যাবস্থা করা সহ বন্দরে মজুদকৃত গাড়িগুলো রাখার জন্য আধুনিক অফ ডক প্রতিস্থাপনের ব্যবস্থা করা এবং দেশের মফস্বলের স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে উন্নতমানের জাপানি গাড়ি আমদানিতে ১০০০ সিসি এবং তার নিচের ইঞ্জিন বিশিষ্ট গাড়ির জন্য শুল্ক হার কমানোর জন্য সরকারের নিকট দাবী জানান।











