বিশ্বের সবচেয়ে বৃহৎ আইপিও করতে চলেছে শাওমি

৩০ দিন ডেস্ক :
খুবই অল্প সময়ে বিশ্বের সকল প্রান্তে পৌঁছে গিয়েছে চীনের বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা শাওমি। সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা স্মার্টফোন বিক্রির জন্য মাত্র সাত বছরেই বেশ সুনামও কুড়িয়েছে এই প্রতিষ্ঠানটি। বিশ্বের ৫ম বৃহত্তম স্মার্টফোন নির্মাণকারি এই প্রতিষ্ঠান এবার চীনের ব্যক্তি মালিকানধীন প্রতিষ্ঠান থেকে শেয়ারবাজারে প্রবেশ করতে চলেছে
ফোর্বস জানিয়েছে, চলতি বছরে শাওমির এই আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) বিশ্বের সর্ববৃহৎ আইপিও হতে চলেছে।
চীনের শেয়ারবাজারের কিছু বিশেষজ্ঞ জানিয়েছে, এই গনপ্রস্তাবে ৫ হাজার কোটি টাকা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি ২০১৪ সালে আলিবাবার আইপিও’র চেয়েও ২.৫ হাজার কোটি টাকা বেশি। শেয়ারবাজারের ইতিহাসে আলিবাবার আইপিও’ই ছিল সবচেয়ে বড়, এখন তার চেয়েও দ্বিগুণ দামে বিক্রি হতে পারে শাওমি।
বর্তমানে শাওমির নিট মূল্য প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে এটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্মার্টফোন বাজারেও নিজের একটি জায়গা করে নিয়েছে। খুবই অল্প সময়ে এটির চাহিদা বেড়েছে কয়েকশ গুন। এজন্যই যথেষ্ট স্মার্টফোন সরবরাহ করতে হিমশিম খাচ্ছিল প্রতিষ্ঠানটি। এই আইপিও’র মাধ্যমে যথেষ্ট পণ্য প্রস্তুতের জন্য অর্থ পাবে শাওমি, যেকারণে এটি ভবিষ্যতে বাজারে আরও কম দামে আরও অনেক বেশি স্মার্টফোন আনতে পারবে।
সূত্র : ফোর্বস