মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার এফআইইউর নতুন ট্রেজারার

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ট্রেজারার হিসেবে যোগদান করেছেন মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৯ ফেব্রুয়ারি তারিখে জারিকৃত এক পত্র অনুযায়ী, মো. মুঞ্জুর-ই-খোদা তরফদারকে যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আব্দুল হামিদ। মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি