শিরোনাম : “জ্ঞানের আলো” ( দুষ্টি কলম)


কলমে : খোন্দকার জিল্লুর রহমান

লেখাপড়া শিখতে হবে
পড়তে হবে বই
বইএর মত বন্ধু বলো
জগতে আর কই

লেখা পড়া করেই তুমি
জ্ঞান অর্জন করো
জ্ঞান অর্জন করেই তুমি
বিশ্বকে জয় করো।

শিক্ষার মাঝে জীবন গড়ে
আলোর পথে চলো
এমন সুন্দর জীবন তুমি
কোথায় পাবে বলো

লোক সমাজে তোমার কথা
স্মরন করে সবে
সম্মান দিয়ে সবাই তোমায়
গ্রহন করে নেবে।

ফলের গাছ নুইয়ে থাকে
ফল পাকিলে তবে
জ্ঞানি লোককে মর্জাদা হীন
কেউ করেনি কবে।

দুহাত তোমার দাও বাড়িয়ে
ভালো বাসার মাঝে
তোমার কথা স্মরন রবে
নিত্য সকল কাজে।

জ্ঞান অর্জনে সুদুর তুমি
চিন পর্যন্ত যাও
বিশ্ব জয়ের মুকুট খানি
মাথায় পরে নাও।