শিরোনাম : না-বলা কথা (দুষ্টি কলম)


কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ১৪/০১/২০২৩

অতৃপ্ত সাধনার তৃষিত আকাঙ্খা
হৃদয়ে জাগায় বাণী
নিরব মননে শয়নে স্বপনে কখনো
তুমি আসবেনা জানি।
গিয়াছ চলিয়া তুমি দিগন্তের পথে
আমাকে রাখিয়া ঘরে
পারিনি তোমায় ফিরিয়ে আনতে
একান্তে আপন করে।

হাত দুটো তোমার রেখেছ বিশ্বাসে
আমার হাতের পরে
হারাতে দাওনি নিজেকে কখনো
হৃদয়ে উজাড় করে।
তোমার অভিলাষী মন কি যানি কখন
করেছে হৃদয় হরন
তাইতো তোমার অফুড়ন্ত ভালোবাসা
বুকেতে করেছি ধারন।

প্রথম যেদিন তোমাকে নিয়ে
গড়েছি স্বপ্ন বাসর
জানিনা কখন যে হয়েছো আমার
সারা জীবনের দোসর।
একটু একটু করে অক্লান্ত পরিশ্রমে
তোমার আমার পথচলা
ভাগা ভাগি করে নিয়েছি দু-জনে
যা কিছু ছিল না বলা।

হারিয়ে গিয়েছি কখন যে আমি
তোমার রূপের মাঝে
তাইতো তোমায় খুঁজে ফিরি আজো
সকাল দুপুর সাঁজে।
হাজারো কথার পাহাড় জমিয়ে রেখেছি
তোমাকে বলার অপেক্ষায়
কিছুই নাশুনে চলে গেছ ভোর বেলাতে
সাদা কাপড় মুড়ি দিয়ে গায়।