সিআইইউর মার্কেটিং বিভাগের প্রধান ড. রোবাকা শামশের

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিজনেস স্কুলের অন্তর্ভুক্ত মার্কেটিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপিকা ড. রোবাকা শামশের। ২০০৬ সালে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগদানের মাধ্যমে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। ২০০৭ সালে তিনি চট্টগ্রামের ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি সিআইইউর মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপিকা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
ড. রোবাকা শামশের ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধীনে ‘কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড রিটেইল মার্কেটিং’ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও ২০০৫ সালে একই বিভাগের অধীনে এমবিএ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ১২ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ড. রোবাকার প্রায় ২৪টি গবেষণা প্রবন্ধ দেশী-বিদেশী বিভিন্ন সাময়িকীতে প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি