সোনালী ব্যাংকের জিএম পদে গোলাম মোস্তফা

এসএম গোলাম মোস্তফা সম্প্রতি পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) পদে যোগদান করেছেন। গোলাম মোস্তফা চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে হিসাববিজ্ঞানে বিকম (অনার্স) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে সোনালী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে ব্যাংকটির বিভিন্ন শাখার প্রধান, অঞ্চল প্রধান, ঋণ আদায় বিভাগ ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশে ব্যাংকিং-বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন তিনি। ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট গোলাম মোস্তফা ১৯৬০ সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি