
খোন্দকার জিল্লুর রহমান :
হুমায়রা আজম বাংলাদেশের প্রথম নারী ব্যাংক ব্যাবস্থ্যাপনা পরিচালক এবং সিইও। হুমায়রা আজম ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বে ইসলামিক বিজনেস ও ফাইন্যান্সের শীর্ষ ১০ প্রভাবশালী নারীর মধ্যে স্থান করে নিয়েছেন । জায়গা পেয়েছেন কেমব্রিজ আইএফএর ওমানি সাময়িকী -২০২১ -এ।
প্রতি বছরের মতো এবারো যুক্তরাজ্যভিত্তিক ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস প্রতিষ্ঠান কেমব্রিজ আইএফএ বিশ্বব্যাপী স্বীকৃত ও সম্মানসূচক এ প্রোগ্রামে ইসলামিক ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে নারীদের সাফল্য তুলে ধরে এ তালিকা প্রকাশ করে। ওমানি বিশ্বব্যাপী লিঙ্গবৈষম্য কমাতে ইসলামিক ব্যবসা ও অর্থায়নে নারীদের স্বীকৃতি স্বরুপ খ্যাতি ও সম্মান জানানোর মর্যাদার তালিকার প্রচার মাধ্যমের এটি একটি কর্মসূচি।












