মো. আনিসুর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন। এর আগে তিনি একই ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে জন্মগ্রহণকারী মো. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তরসহ এলএলবি ও এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, করপোরেট শাখার প্রধান, সার্কেল প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অগ্রণী ইকুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। বিজ্ঞপ্তি











