আইএফআইসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সম্প্রতি রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ারুজ্জামান চৌধুরী, জালাল আহমদ, এ. আর. এম. নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ, রাবেয়া জামালী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার মালিকের উপস্থিতিতে সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ২০১৭ সালে সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং তার ওপর নিরীক্ষক ও পরিচালকদের প্রতিবেদন এবং ১২ শতাংশ বোনাস শেয়ার বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়।
ব্যাংকের সুদের হারের বিষয়ে উল্লেখ করে ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও সংশ্লিষ্ট সবার সম্মিলিত চেষ্টায় নতুন নতুন পণ্য ও সেবা নিয়ে আইএফআইসি ব্যাংক উত্তরোত্তর উন্নতি করছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি