আইপিডিসি ফিন্যান্সের নতুন ডিএমডি রিজওয়ান দাউদ শামস

৩০ দিন প্রতিবেদক :
দেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফিন্যান্সের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রিজওয়ান দাউদ শামস। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ও হেড অব বিজনেস ফিন্যান্স অ্যান্ড স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ছিলেন।
নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ও মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্নকারী রিজওয়ান দাউদ শামস ২০০৭ সালে সিনিয়র ম্যানেজার (করপোরেট ইনভেস্টমেন্ট) হিসেবে আইপিডিসিতে যোগ দেন। আর্থিক সেবা খাতে দীর্ঘ ১৫ বছর। কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিডিসিতে যোগ দেয়ার আগে তিনি জিএসপি ফিন্যান্স কোম্পানি, হাবিব ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট, রিটেইল স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে রিজওয়ান দাউদ শামসের। তিনি ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যাংকিংবিষয়ক বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নেন।
ডিএমডি পদে রিজওয়ান দাউদ শামসের নিয়োগ প্রসঙ্গে আইপিডিসি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মমিনুল ইসলাম বলেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠানের করপোরেট বিজনেস, মিডল মার্কেট এন্টারপ্রাইজ (এমএমই) ও সাপ্লাই চেইন ফিন্যান্স খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নন-পারফর্মিং লোন (এনপিএল) রিকভারিতে তার অনন্য অবদান আর্থিক খাতে দৃষ্টান্ত তৈরি করেছে। আমি আশা করছি, রিজওয়ান দাউদ শামস তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে আইপিডিসির গ্রাহকদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণে সফলভাবে কাজ করবেন। বিজ্ঞপ্তি