“আগামী ১১ অক্টোবর কাসেম ইন্ডাস্ট্রিজের বাৎসরিক বোর্ড সভা”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২:৩৫ টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উক্ত সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
গত বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।