
অর্খনীতির ৩০ দিন ডেস্ক :-
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের বাহিরের লিজিং ও ইনভেষ্টমেন্ট কোম্পানি হিসাবে বে-লিজিং ইনভেষ্টমেন্ট লিমিটেডের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। এ তথ্য জানা গেছে ডিএসই সসত্র থেকে ।
২৯ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ৩টায় রাজধানীতে কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, উক্ত বোর্ড সভায় গত এবং চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।
বিধান অনুযায়ী সভাশেষে কোম্পানিটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারবিনিয়োগ কারিদেরকে জানিয়ে দেওয়া হবে।












