আনোয়ার হোসেন খান তাকাফুল ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান

আনোয়ার হোসেন খান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ও এমদাদুল হক চৌধুরী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ৯৬তম সভায় তারা সর্বসম্মতিক্রমে ২০১৮-১৯ মেয়াদের জন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়া সভায় আনোয়ার হোসেন চৌধুরী তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও একেএম আমিনুল ইসলাম অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্র্নিবাচিত হয়েছেন। কোম্পানির ক্লেইম কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবুল হাসেম। বিজ্ঞপ্তি