আহসান কবীর খান প্রাইম ফিন্যান্সের নতুন এমডি

মো. আহসান কবীর খান সম্প্রতি প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
আহসান কবীর খান ১৯৯৫ সালে বেঙ্গল গ্রুপে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি ফিনিক্স লিজিং কোম্পানি লিমিটেডে যোগদান করেন। পরবর্তী সময়ে ওই বছরই তিনি প্রাইম ফিন্যান্সে যোগ দেন। আর্থিক প্রতিষ্ঠান খাতে দীর্ঘ ২২ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি