আ-ম-রি বাংলাভাষা

খোন্দকার জিল্লুর রহমান :
বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার প্রাণ
বাংলাতে সব প্রকাশ করি বাংলাতে গাই গান,
বাংলা আমার প্রিয় ভাষা বাংলা আমার জান
বাংলায় সব গৌরব গাঁথা বাংলাই আল্লাহর দান।
হাজার নদী বাংলাদেশে হাজার পাখির গান
হাজার ভাষার মাঝেও বাংলার আছে অবদান,
হাজার ভাষা শিখেও মোদের ভরেনা যে মন
হাজার লোকে ভাষার জন্য করেছিল পন।
রফিক শফিক জাব্বার বরকত দিয়েছিল প্রাণ
যুগযুগ ধরে স্বরনে থাকবে বায়ান্নের এই দান,
আমরা এখন গর্ব করি বাংলা ভাষা নিয়ে
সারা বিশ্বে বাংলা একদিন থাকবে শীর উচিয়ে।
সবুজ শ্যামল প্রকৃতিতে আছে উজান ভাটির টান
পাল তুলিয়ে গায় যে মাঝি ভাটিয়ালি গান,
গাঁয়ের চাষী নায়ের মাঝি বুঝায় মনের ভাষা
সেই আমাদের প্রানের ভাষা ‘আ-ম-রি বাংলাভাষা’