“ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স এর মধ্যে চুক্তি”

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং লংকাবাংলা ফাইন্যান্স লিঃ এর মধ্যে গত ২২ নভেম্বর ২০২১ তারিখে ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী ১ ডিসেম্বর ২০২১ থেকে লংকা বাংলার মাস্টারকার্ড টাইটেনিয়াম এবং ভিসা
প্লাটিনাম কার্ড গ্রহীতাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জ ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন। ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী এবং লংকাবাংলা ফাইন্যান্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‘United Commercial Bank sign MoU with LankaBangla Finance’
United Commercial Bank Limited (UCB) has signed an MoU with LankaBangla Finance Ltd. at the premises of the bank on 22 nd November 2021. Under the MoU, Mastercard Titanium and Visa Platinum Cardholders of LankaBangla Finance Ltd can access UCB Imperial Airport Lounge at Hazrat Shahjalal International Airport, Dhaka from 1 st December 2021.
Mr. Arif Quadri, Acting Managing Director of United Commercial Bank Limited & Mr. Khwaja Shahriar, Managing Director & CEO of LankaBangla Finance Ltd. have signed the MoU on behalf of their respective organizations. Senior Officials of both the organizations were also present at the event.