‘ফিন্যান্সিয়াল ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০১৭’ অর্জন করেছে এক্সিম ব্যাংক। সম্প্রতি সেন্টার ফর এনআরবির উদ্যোগে রাজধানী সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের হাত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। সেন্টার ফর এনআরবির পক্ষ থেকে বছরব্যাপী উন্নতমানের সেবা প্রদানের জন্য এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি











