এনআরবিসি ব্যাংকের নতুন রিটেইল প্রধান ইমরোজ মাহমুদ

ইমরোজ মাহমুদ সম্প্রতি রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকে যোগদান করেছেন। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কান্ট্রি প্রধান হিসেবে সিডিডি, রিটেইল ব্যাংকিং ও এসএমই খাতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারী ইমরোজ মাহমুদ ১৯৯৮ সালে এইচএসবিসি ব্যাংকে যোগদান করেন। ২০০২ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং দীর্ঘ ১৬ বছর ব্যাংকটির প্রডাক্ট ম্যানেজমেন্ট, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, ওয়েলথ ম্যানেজমেন্ট, রিটেইল ব্যাংকিং ইত্যাদি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিজ্ঞপ্তি