
মার্চেন্ট ব্যাংকিং খাতের উন্নয়নে এফবিসিসিআইয়ের সহযোগীতা কামনা করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)। আজ (২৮-১২-১৯) এফবিসিসিআই কার্যালয়ে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সাথে বিএমবিএ-এর নব-নির্বাচিত সভাপতি মো: সায়েদুর রহমান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন। ব্যাংকিং কোম্পানী আইন (সংশোধিত)-২০১৮ এর ফলে ফাইন্যান্সিং পাওয়ার, দেশী ও বিদেশী বিনিয়োগ, আমানতকারীর সংখ্যা, শেয়ারবাজারে দেশী-বিদেশী বিনিয়োগকারীরর সংখ্যা কমে গিয়েছে। এছাড়াও ব্যাংকিং খাতে যে সকল নেতিবাচক প্রভাব আসছে তা থেকে বের হওয়ার কোন শক্তি এখনও তৈরী হয়নি। এর ফলে ব্যাংকিং খাতের যে ক্ষতি হচ্ছে তাতে সাধারণ জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারও। তাই বিএমবিএ সভাপতি ব্যাংকিং খাতে সুদৃষ্টি দিয়ে যে জায়গাগুলোতে ঘাটতি আছে এই ঘাটকিগুলো দুর করে ব্যাংকিংখাতকে আরও গতিশীল করতে সরকারের প্রতি আহ্বান জানান। আরএক্ষেত্রে দেশের বেসরকারিখাতের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআই-এর সহযোগীতা আশা করেন বিএমবিএ প্রতিনিধি দল।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো: মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি বৃন্দ হাসিনা নেওয়াজ, মো: সিদ্দিকুর রহমান, মো: রেজাউল করিম রেজনু, মীর নিজামুদ্দিন, নিজামুদ্দিন রাজেশ, বিএমবিএ প্রথম সহ-সভাপতি মো: সোহেল রহমান, বিএমবিএ মহাসচিব মো: রিয়াদ মতিন এবং বিএমবিএ সদস্যবৃন্দ মাহবুব এইচ. মজুমদার, ওবায়দুর রহমান ও মোহাম্মদ নজরুল ইসলাম।











