
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে একটি ব্যবসায়ি প্রতিনিধিদল গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেেিডন্ট এন্ড সিইও মি. মার্ক জাফির -এর সাথে গতকাল (২৪-০৯-২০১৯) সাক্ষাত করেছে। অন্যান্যদের মধ্যে এফবিসিসিআই সহ-সভাপতি মো: রেজাউল করিম রেজনু, এফবিসিসিআই পরিচালক মি.সুজিব রঞ্জন দাস, নাজ ফারহানা আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খায়রুল হুদা চপল এবং গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক হেলেনা ন্যাট এসময় উপস্থিত ছিলেন।
একই দিন এফবিসিসিআই নেতৃবৃন্দ নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান বিজনেস এ্যালায়েন্স নেতৃবৃন্দের সাথে এক ‘ব্যবসা সম্মেলন’-এ মিলিত হন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো: মুনতাকিম আশরাফও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এফবিসিসিআই নেতৃবৃন্দ জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের সঙ্গেও বৈঠক করছেন।

FBCCI President met Greater New York Chamber of Commerce President
FBCCI Delegation led by its President Sheikh F Fahim met with the President & CEO of Greater New York Chamber of Commerce, Mr. Mark Jaffe, Esq. yesterday (24-9-2019). FBCCI Vice President Mr. Md. Rejaul Karim Rejnu, FBCCI Directors Mr. Sujib Ranjan Dash, Mrs. Naaz Farhana Ahmed, FBCCI Former Director Mr. Md. Khairul Huda Chopol and Executive Director of Greater New York Chamber of Commerce Helana Natt were present.
Besides these meeting Business Leaders of FBCCI had a Business Summit yesterday (24-9-18) at New York, USA with the business leaders of Bangladesh American Business Alliance (BABA). Hon’ble Commerce Minister Mr. Tipu Munshi was present at the summit. FBCCI Senior Vice President Mr. Md. Muntakim Ashraf is also seen, among others.
As the FBCCI Leaders are now visiting the USA as entourage of the Hon’ble Prime Minister Sheikh Hasina to attend the 74th UN General Assembly, they are also having discussions with different business bodies in USA.











