মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং রিজেন্ট এয়ারওয়েজ-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে, সকল এমটিবি ক্রেডিট কার্ড গ্রাহকবৃন্দ ৬ মাস পর্যন্ত কিস্তিতে রিজেন্ট এয়ারওয়েজ-এর এয়ার টিকেট ও বিভিন্ন ট্যুর প্যাকেজ ক্রয়ের মূল্য পরিশোধের সুবিধা উপভোগ করতে পারবেন।
রিজেন্ট এয়ারওয়েজ-এর চিফ অপারেশন অফিসার, হানিফ জাকারিয়া এবং এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে এমটিবি’র হেড অব কার্ডস্, মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রিভিলেজ ব্যাংকিং, ইরফান ইসলাম, গ্রুপ চীফ কমিউনিকেশনস্ অফিসার, আজম খান এবং রিজেন্ট এয়ারওয়েজ-এর এজিএম, মার্কেটিং, কাজী আহমেদ উল্লাহ্সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।