এমটিবি এবং স্টল বাংলাদেশ-এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং স্টল বাংলাদেশ-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় স্টল বাংলাদেশ-এর কর্মকর্তাবৃন্দ এমটিবি পে-রোল ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
স্টল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর, থমাস হফম্যান এবং এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে স্টল বাংলাদেশ-এর একেএম হাবিবুল্লাহ্, পরিচালক এবং এমটিবি’র সুলতানা শিকদার অহনা, হেড অব পে-রোল ব্যাংকিং, মোঃ বখতিয়ার হোসেন, হেড অব এমটিবি ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস ডিভিশন, আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, মোঃ এহ্তেশাম রহমান, হেড অব স্ট্রাকর্চাড ফাইন্যান্স ইউনিট ও সামিয়া চৌধুরী, ডেপুটি হেড, কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

MTB Inks Deal with STOLL Bangladesh Limited for Payroll Banking Solutions

Mutual Trust Bank Limited (MTB) has recently signed an agreement with STOLL Bangladesh Limited at a simple ceremony held at bank’s Corporate Head Office, MTB Centre, Gulshan 1, Dhaka 1212. Under this agreement, the employees of STOLL Bangladesh Limited can avail Payroll Banking solutions through MTB Payroll Banking.

Thomas Hoffmann, Chief Executive Officer, STOLL Bangladesh Limited and Syed Rafiqul Haq, Deputy Managing Director & Chief Business Officer, Mutual Trust Bank Limited signed the agreement on behalf of their respective organizations. AKM Habibullah, Director of STOLL Bangladesh Limited and Sultana Shikder Ahona, Head of Payroll Banking, Md. Bakhteyer Hossain, Head of MTB International Trade Services Division (MITS), Azam Khan, Group Chief Communications Officer, Md. Ehethesham Rahman, Head of Structured Finance Unit and Samia Chowdhury, Deputy Head of Communications Department of Mutual Trust Bank Limited along with other senior officials from both the organizations were also present at the occasion.