
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে কোম্পানির কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এজিএমে সভাপতিত্ব করেন এম আই সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদন, কোম্পানীর আর্টিক্যালস্ অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পরিচালকবৃন্দের পুনঃ নিয়োগ এবং ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত ব্বছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণও অনুমোদিত হয়।
সভায় ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা, পরিচালক আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালক জাকির আহমেদ খান ও অধ্যাপক এম আবু ইউসুফ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন তালুকদার এবং প্রধান উপদেষ্টা মাসুদ খান উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, উদ্যোক্তা আশরাফুজ্জামান ও আব্দুল আহাদ, নির্বাহী পরিচালক (ফ্যাক্টরী) ইঞ্জিনিয়ার সাইফুল আলম ও চীফ ফাইন্যান্সিয়াল অফিসার (কারেন্ট চার্জ) আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব মজহারুল ইসলাম সভা পরিচালনা করেন।












