এসসিবির কমার্শিয়াল ব্যাংকিং হেড হলেন আলমগীর মোরশেদ

আলমগীর মোরশেদ সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের প্রধান নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি ব্যাংকের ফিন্যান্সিয়াল মার্কেট টিমের নেতৃত্বে ছিলেন। সেখানে তিনি ক্যাপিটাল মার্কেট, ফিন্যান্সিয়াল মার্কেট সেলস, ফরেন এক্সচেঞ্জ ও ব্যাংকের রেট ট্রেডিং মূল্যায়ন কার্যক্রমে জড়িত ছিলেন। তিনি ১৯৯৫ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগদান করেন।
আলমগীর মোরশেদ ২৩ বছরের বেশি সময় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তিনি বাংলাদেশের পক্ষে এসঅ্যান্ডপি সভরেন রেটিং অ্যাডভাইজরিতে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ ডিজিটাল অ্যাসোসিয়েশনের প্রধান সদস্য ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার্স ফোরামের সদস্য।
আলমগীর মোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি