ওয়ান ব্যাংক ও সারাহ্ রিসোর্টের মধ্যে চুক্তি

ওয়ান ব্যাংক লিমিটেড ও সারাহ্ রিসোর্টের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ কামরুজ্জামান ও সারাহ্ রিসোর্টের ডিএমডি (ব্র্যান্ডিং) আহমেদ রাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, ওয়ান ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা অগ্রাধিকার ভিত্তিতে সারাহ্ রিসোর্টে রুম ভাড়ায় শনি-বৃহস্পতিবার ২৫ শতাংশ এবং শুক্রবার ও সরকারি ছুটির দিনে ১৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন। বিজ্ঞপ্তি