কর্পোরেট গভর্ন্যান্সে ‘সাফা’ পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক

সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয় বলে জানায় ইসলামী ব্যাংক।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান ভুঁইয়া ও ফার্স্ট অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আশরাফুল আলম নেপালের অডিটর জেনারেল তানকা মানি শর্মা (দঙ্গল)-এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

সার্কভুক্ত দেশগুলোর সিনিয়র এ্যাকাউন্ট্যান্টস এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীরা এসময় উপস্থিত ছিলেন।

সার্কভুক্ত দেশগুলোর ব্যাংক ও ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স, ম্যানুফ্যাকচারিং, কমিউনিকেশন ও আইটিসহ ১৩টি ক্যাটাগরিতে হাজারো প্রতিষ্ঠানের মধ্যে সম্মানজনক এ পুরষ্কার অর্জন করে ইসলামী ব্যাংক।

ওয়াকফ ক্যাম্পেইন

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা দিতে ক্যাশ ওয়াকফ ক্যাম্পেইন চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)।

সোমবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা এ ক্যাম্পেইন উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এককালীন অথবা ছোট ছোট কিস্তির মাধ্যমে বিত্তবান, মধ্যম ও স্বল্প আয়ের মানুষরা ক্যাশ ওয়াকফ হিসাব পরিচালনা করতে পারবেন।

ক্যাম্পেইনটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব উল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ শামসুজ্জামান ও মুহাম্মদ মুনিরুল মওলা, আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, হাবিবুর রহমান ভুঁইয়া, আব্দুস সাদেক ভূইয়া, মুহাম্মদ মোহন মিয়া, মোহাম্মদ আলী ও তাহের আহমেদ চৌধুরীসহ অন্যান্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।