কর্মকর্তাদের পুরস্কৃত করল আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
আমানত সংগ্রহে সাফল্যের জন্য কর্মকর্তাদের পুরস্কৃত করেছে আইএফআইসি ব্যাংক।
বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পুরস্কার দেওয়া হয়।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেশন্স অফিসার রায়হান উল আমীন, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ বিজনেস শাহ মো. মঈনউদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস ডেলিভারি নুরুল হাসনাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।