কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর এমবিএ ও ইএমবিএ সামার-২০১৯ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এমবিএ ও ইএমবিএ’র সামার-২০১৯ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের জন্য ২৭ জুন ২০১৯ তারিখে ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে এ বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত। প্রধান অতিথি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং নতুন শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য প্রদান করেন এবং স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: মাহফুজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ড. মামুন আল বশির, অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং এমবিএ ও ইএমবিএ সম্পর্কে মূল বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বহুজাতিক কোম্পানী রহিমআফরোজ এর চীফ পিপল এন্ড বিজনেস পার্ফরমেন্স অফিসার আরিফ শাহরিয়ার এবং বাংলালিংক এর ই-মার্কেটিং এর প্রধান মুকিত আহমেদ তাদের অত্র বিশ্ববিদ্যালয়ের এমবিএ তে পড়ানোর অভিজ্ঞতা বর্ননা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার, স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মো. শাহরুখ আদনান খান এবং ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার বাহাউদ্দিন মোহাম্মদ ঈসা এবং ব্যাবসায় প্রশাসন বিভাগের প্রধান এস. এম. আরিফুজ্জামান