“কেন যে তুমি”-(দুষ্টি কলম)


খোন্দকার জিল্লুর রহমান :-
আমিতো আমার গল্প বলেছি
তুমি কেন কাঁদলে…
আমিতো আমার আনন্দে চলেছি
তুমি কেন হাসলে,
আমিতো আমার পথেই চলেছি
তুমি কেন যে আসলে,
আমিতো আমার দুঃখ বলেছি
তুমি কেন ভাগকরে নিলে…?

আমার বোঝা আমি টানি
তুমি কেন সাথে এলে,
আমার অনলে আমিই জ্বলছি
তুমি কেন ঠান্ডা পানি ছিটালে,
আমার পথের অবিরাম ক্লান্তিতে
তুমি কেন এত শান্তি দিলে,
আমার তপ্ত রোদের আকাশে তুমি
কেন যে মাথার ছাতা হলে…?

আমার হাতটাতো কাঁটার ছিল
কেন তুমি ফুল বানালে
আমার হাতটাতো অমসৃন ছিল
কেন তুমি মসৃন করে দিলে,
আমার হাতটাতে হিংশ্রতা ছিল
কেন তুমি ভালবাসার হাত বানালে,
আমার হাতগুলিতো ময়লার ছিল
কেন তুমি পরিস্কার করে দিলে…?

আমার হাতে কোদাল ছিল
তুমিতো কোদাল কেড়ে নিলে,
আমার হাতের চাষের নাঙ্গল সরায়ে
তুমিতো কলম ধরিয়ে দিলে,
আমার বাগানের গোলাপগাছে তুমি
কেন একজোড়া গোলাপ ফুটালে,
আমার দু-চোখের অশ্রু মুছে তুমি
আনন্দের জোয়ারে ভাসিয়ে দিলে…।

তোমাকে দেখার চাবিটাতো কেন যে
তুমি আমাকেও দিয়ে গেলে না,
তোমার ঘরের চাবিটাতো সঙ্গে কেন
তুমি নিজেও নিয়ে গেলে না,
এখানে ওখানে আজও খুঁঝি একা একা
তোমাকে হারানো ঘরের সন্ধানে,
কেন চলে গেলে… আমায় একাকী ফেলে
সাদা কাপড়ে দু-চোখ ডেকে নির্জনে…!!!
————–****————