
এস এম শহীদুল্লাহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
মানি লন্ডারিং প্রতিরোধে কেবল আইন বা নির্দেশনা যথেষ্ট নয়; কোম্পানি পর্যায়ে সবার সচেতনতা দরকার।
অনেক সময় AML কেবল কমপ্লায়েন্স অফিসার বা ক্যামেলকোর দায়িত্ব হিসেবে দেখা হয়। কিন্তু আসলে এটি পুরো প্রতিষ্ঠানের দায়িত্ব। তিনি বলেন, “প্রতিটি কর্মী যদি AML নীতি সম্পর্কে জানেন, তবে ঝুঁকি অনেক কমে যাবে।” এজন্য নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ এবং সচেতনতামূলক প্রচারণা চালানো প্রয়োজন বলে তিনি মনে করেন।
নির্বাহী উদাহরণ টেনে বলেন, কিছু দেশে প্রতিটি কর্মীর জন্য বার্ষিক AML টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, যা বাংলাদেশেও চালু করা যেতে পারে।
তাঁর মতে, গ্রাহক যাচাই থেকে শুরু করে লেনদেন পর্যবেক্ষণ সব ক্ষেত্রেই কর্মীদের সচেতনতা অপরিহার্য।










