
খেন্দকার জিল্লুর রহমান:–
চাঁদের বুড়ী সবসময় কেন
চাঁদেই তুমি থাক।
আমাদের মত বাইরে কেন
আসতে পার নাক।
অমাবশ্যার সময় কেন যে
ঘুমিয়ে তুমি থাক।
তোমায় নিয়ে আমরা কখনো
খেলতে পারি না কো।
তুমি থাক অনেক দুরে
তোমার নিজের দেশে।
আমরা কেবল আসতে পারি
ঘুম পরীদের বেশে।
তুমি শুধু সব সময়ে
চরকা কাটতে থাক
আমাদের সাথে খেলতে বললেও
খেলতে পারো নাকো।
আমরা সবাই তোমাকে যে
চাঁদ দিদিমা বলে ডাকি।
মায়ের কাছে তোমার অনেক
গল্প শুনে থাকি।
এত আলো কোথায় তুমি
মাঝে মাঝে পাও
আবার অনেক সময় তুমি
অন্ধকারে লুকাও।
পুর্ণিমাতে কেবল তুমি
আলোয় কর খেলা।
আমাবশ্যায় কেমন করে
ঘুমাও সারা বেলা।
তোমায় নিয়ে দাদুর নিকট
অনেক গল্প শোনা।
স্বপ্নে নাকি তোমার দেশে
যেতে নেই কো মানা।
সবাই বলে তোমার নাকি
নিজের অলো নাই,
সূর্যিমামা তোমায় নাকি
আলো দিয়ে যায়।
তুমি নাকি বুড়ী হয়ে
সারা জীবন থাক,
কখনো কি বুড়ী থেকে
জোয়ান হবে নাকো।
তুমি যখন আলো ছড়াও
তারারা থাকে না পাশে,
তোমার ঘুমের সময় তারারা
মিট মিটিয়ে হাসে।
আমরা শুধু দেখে দেখে
তোমার ছবি আঁকি,
সবাই বলে তুমি আজীবন
এমনই থাকবে না কি…?
——–***——–












