
মো. মাহবুবর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংকের ঢাকা দক্ষিণ এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জনকারী মো. মাহবুবর রহমান বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৮৮ সালে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে যোগদান করেন। কর্মজীবনে তিনি ব্যাংকটির বিভিন্ন শাখা, এরিয়া প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি দেশ-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি











