ডিএসইর ৯১৭তম পর্ষদ সভায় কৌশলগত অংশীদারের উন্নয়ন প্রস্তাব উপস্থাপন

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের ৯১৭তম সভা অনুষ্ঠিত হয়। সভায় কৌশলগত অংশীদার শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম ডিএসইকে ব্যবসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করে।
মূলধন গঠন, এক্সচেঞ্জের এসএমই বোর্ডের উন্নয়ন, পণ্যের বৈচিত্র্যকরণ ও প্রযুক্তিগত বিভিন্ন মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এর মধ্যে অন্যতম। সভায় এক্সচেঞ্জের সক্ষমতা উন্নয়নে স্বাধীন ও শক্তিশালী রিসার্চ টিম গঠন, ট্রেডিং সিস্টেম কেন্দ্রীভূতকরণ, ব্যবসায়িক ব্যবস্থাপনা প্লাটফর্মের উন্নয়ন ত্বরান্বিতকরণ, তথ্য প্রকাশের অটোমেশন পদ্ধতির উন্নয়ন, ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পনা, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়।