ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) ৭ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০১৯ এ কর্পোরেট সুশাসনের জন্য আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। সম্প্রতি আইসিএসবি আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপুমুন্সি, এম.পি.এরকাছ থেকে ডিবিএইচ’র পক্ষ থেকে পুরস্কার গ্রহন করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন এবং কোম্পানী সেক্রেটারী ও হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স জসিম উদ্দিন।