অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ও এমএসসি এবং জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ড. মোফিজুর রহমান ২০০৩ সাল থেকে টানা তিন মেয়াদে ইউআইইউর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইউআইইউতে যোগদানের আগে তিনি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ইউরোপীয় ইউনিয়ন পরিচালিত তিনটি প্রকল্পের (ইলিংক, সিলিংক ও ফিউশন) যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করেন। দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ১১৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি












