রাজধানীর সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার ঢাকা ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান রেশাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। এ সময় পর্ষদ সদস্যদের মধ্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হাই সরকার, সাবেক চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, মো. আমিরউল্লাহ, আবদুল্লাহ্ আল-আহসান, তাহিদুল হোসেন চৌধুরী, জসিম উদ্দিন, খন্দকার মনির উদ্দিন, খন্দকার জামিল উদ্দিন, আমানুল্লাহ সরকার, মির্জা ইয়াসির আব্বাস, এম এন এইচ বুলু, মনোয়ারা খন্দকার, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। সাবেক পরিচালকদের মধ্যে খন্দকার মোহাম্মদ শাহজাহান, রাখি দাশগুপ্তও সভায় অংশ নেন। কোম্পানি সচিব আরহাম মাসুদুল হকের পরিচালনায় এজিএমে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, উপব্যবস্থাপনা পরিচালক খান শাহাদাৎ হোসেন, মোহাম্মদ আবু জাফরসহ ব্যাংকের শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা ও অনেক সাধারণ শেয়ারহোল্ডার এজিএমে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি











