অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক পেল নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) এমডি হয়েছেন শিরীন আখতার। একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে এক মাসের বেশি সময় ধরে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সোনালী ব্যাংকের ডিএমডি মো. আবদুল মান্নান পদোন্নতি পেয়ে কর্মসংস্থান ব্যাংকের এমডি হয়েছেন। আর পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি হয়েছেন খন্দকার আতাউর রহমান। তিনি রূপালী ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি পেয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতন কাঠামো-২০১৫ অনুযায়ী তারা মাসে ৭৮ হাজার টাকা করে বেতন পাবেন। যুগান্তর প্রতিবেদন












