আজ১০ জানুয়ারি, ১৯৭২ সালের এই দিনে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই কবিতাটি লিখা ।

খোন্দকার জিল্লুর রহমান:
তুমি আসবে বলে দীর্ঘ প্রতিক্ষা,
তুমি আসবে বলে সময়ের অপেক্ষা।
তুমি আসবে বলে আকাশে বাতাসে মর্মর ধ্বনী,
তুমি আসবে বলে তোমার শোনাবে মর্মস্পর্শি বাণী।
তুমি আসবে বলে জনতার কন্ঠে জয়গান,
তুমি আসবে বলে ভোর হতে পাখীদের কলতান।
তুমি আসবে বলে পড়শী ডাকিয়া কয়,
তুমি আসবে বলে আর নেই কোন পরাজয়।
তুমি আসবে বলে আসিতেছে আকাশজান,
তুমি আসবে বলে রুগিরা শুনেছে পাতিয়া কান।
তুমি আসবে বলে দীর্ঘ প্রতিক্ষার অবসান,
তুমি আসবে বলে বেজে উঠল মুক্তির গান।
তুমি এসেছ বলে হল পরাধীনতার অবসান,
অবশেষে এলে তুমি স্বাধীনতার স্থপতি….
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
www.arthoniter30dinbd.com












