ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেষ্টমেন্টস্ লিমিটেডের “মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা

সম্প্রতি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টস্ লিমিটেডের আয়োজনে এমসিসিআই কনফারেন্স হলে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসাবে AML/CFT এর গুরুত্ব ও পরিপালন বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করেন। কর্মশালায় বিএফআইইউ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহবুব আলম এবং উপ-পরিচালক শারমিন প্রধান AML/CFT এর উপর সার্বিকভাবে প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত কর্মশালায় ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও CAMLCO এস, এম, আনিছুজ্জামানসহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার নির্বাহী – কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন। কর্মশালায় AML/CFT সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।