ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেডের ২০.০০% লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা গত ০২ মে ’২০১৯ ইং বৃহস্পতিবার সকাল ১১.০০টায় ঈগল হল, রাওয়া কনভেনশন হল, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ।
কোম্পানী উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সালের জন্য ১০.০০% নগদ এবং ১০.০০% স্টক লভ্যাংশ অনুমোদন করেছে ।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালক সৈয়দ এম আলতাফ হোসেন এবং সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালকবৃন্দ, উদ্যোগক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এবং সাথে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান ও কোম্পানী সেক্রেটারী মোঃ সরোয়ার কামাল, এফসিএস। কোম্পানীর উত্তোরোত্তর সমৃদ্ধির ধারা বজায় রাখার জন্য শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানীর সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ।
ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি যাহা প্রধানত গৃহ ঋণ ব্যবসার সাথে জড়িত। কোম্পানীর মোট শেয়ারহোল্ডার ইকুইটি ৩১শে ডিসেম্বর ২০১৮ইং পর্যন্ত ১,৭৭৪.২৩ মিলিয়ন টাকা এবং একই তারিখে কোম্পানী ২৭৫.৭৭ মিলিয়ন টাকা করত্তোর মুনাফা আয় করেছে।