
অর্থনীতির ৩০ দিন ডেস্ক : ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টস্ লিমিটেড এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গত ১৫ই ফেব্রুয়ারী, ২০২০ ইং তারিখে কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক এস, এম, আনিছুজ্জামান, সকল শাখা ব্যবস্থাপকগণ ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও উর্দ্ধতনকর্মকর্তাগণ। সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় ২০১৯ইং সালের ব্যবসায়িক সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও উপস্থিত সকলে ২০২০ ইং সালে কোম্পানির কাঙ্খিত লক্ষ্য অর্জনে করনীয় সর্ম্পকে মতামত প্রদান করেন এবং ব্যবস্থাপনা পরিচালক কোম্পানীর ব্যবসায়িক সাফল্য অর্জনে বিভিন্ন কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করেন। সব শেষে সকলের সহযোগীতা কামনা করে তিনি দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘোষণাকরেন।










