পূবালী ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের ‘১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০১৮’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলাধীন শাখাগুলোর ব্যবস্থাপকদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হালিম চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম। সম্মেলনে বিভিন্ন শাখার সফলতার ওপর এবং ২০১৮ সালে ব্যাংকের নির্ধারিত ল্যমাত্রা অর্জনে বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।