
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। সভাপতিত্ব করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার একেএম আশরাফুল হক। গেস্ট অব অনার ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহ্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা ও স্কুল অব সায়েন্সের ডিন প্রফেসর ড. এজেএম ওমর ফারুক। সূচনা বক্তব্য রাখেন সভার আহ্বায়ক ও স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. এএইচএম হাবিবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি












