প্রাইম ইসলামী লাইফের মেয়াদোত্তর বীমাদাবীর চেক হস্তান্তর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :

৩০ জানুয়ারি, ২০২৩ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমাগ্রাহক সাখাওয়াত হোসেন-এর মেয়াদোত্তর বীমাদাবীর ৫২,৭৬,৩১৬/- (বায়ান্ন লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত ষোল) টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর চীফ কনসালট্যান্ট রহিম উদ-দ্দৌলা চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম, ডিএমডি ও ইনচার্জ উন্নয়ন প্রশাসন মোঃ আনিছুর রহমান মিয়া, ডিএমডি (উন্নয়ন) এম এ মতিন, এএমডি ও ইনচার্জ মানব সম্পদ ও প্রশাসন বিভাগ কাজী আবুল মঞ্জুর, এএমডি ও ইনচার্জ ঢাকা কর্পোরেট জোন-০১ মোহাম্মদ নূর-ই-আলম,এসইভিপি ও ইনচার্জ সিএফও মোঃ নাছির উদ্দিন এবং দিতীয়ত

২৫,৬৩,৬৮০/-(পচিশ লক্ষ তেষট্টি হাজার ছয়শত আশি) টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফের উপদেষ্টা এ.টি.এম হামিদুল হক চৌধুরী, ডিএমডি (উন্নয়ন) সলিম উল্ল্যাহ সহ কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।